Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের  হামলায় শ্রমিকদল নেতা গুরুতর আহত ‎

    | ১৬:০৩, নভেম্বর ২৯ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ‎বরিশালের গৌরনদী উপজেলার লক্ষণকাঠি বাজারে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় শ্রমিকদল নেতা মো. আলী হোসেন হাওলাদারের (৪৪) উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। ‎শুক্রবার ২৮ নভেম্বর সন্ধ্যায় এ হামলার ঘটনায় ঘটে। এতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    ‎‎ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাটাজোর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন তালুকদারের (৫৫) ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুজন তালুকদার (২৫)র নেতৃত্বে ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তি আলী হোসেনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে  পিটিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ‎আহত আলী হোসেন হাওলাদার যুবদলের ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রমিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। হামলার পর তার স্বজন ও দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ‎এ ঘটনার প্রতিবাদে গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন কঠোর নিন্দা জানিয়ে বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার হামলা। আমাদের নেতা-কর্মীদের রক্ত ঝরানোর এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। দলীয় সিদ্ধান্তক্রমে শিগগিরই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”‎অভিযুক্ত সুজন তালুকদারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‎এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনাটি সম্পর্কে বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”‎স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের নামে হামলা-নির্যাতনের এসব ঘটনা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে।

    Post Views: ১৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • গৌরনদীর রহমানিয়া মাদরাসার শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক প্রদান
    • গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
    • গৌরনদীতে ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ভোটের প্রচারণা নিয়ে ইমামদের সাথে মতবিনিময় সভা
    • কটকস্থল মিনিলীগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন
    Top