Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    জন্মশত বর্ষে শিক্ষককে সম্মাননা দিলেন ছাত্ররা

    | ১৬:৫৬, নভেম্বর ২১ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্মশত বার্ষিকী উদ্যাপন করেছেন সাবেক শিক্ষার্থীরা।
    এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষকের বার্থী এলাকার নিজবাড়ির আঙিনায় কেক কাটা, স্মৃতিচারন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পালের সভাপতিত্বে স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতবর্ষী অবসরপ্রাপ্ত শিক্ষক পন্ডিত শ্রী প্রিয়তোষ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. নাছির উদ্দিন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রাধেশ্যাম রায়, বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে। সাবেক শিক্ষার্থী সুরেশ দাস ও মোশারফ সরদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন মিয়া, হাবিবুর রহমান, সুদাম পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শতবর্ষী শিক্ষককে ফুল দিয়ে বরন করেন শিক্ষার্থীরা। এসময় নিজের শতবর্ষে সাবেক ছাত্রদের এমন ভালবাসায় মুগ্ধ ওই শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

    Post Views: ১৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top