Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন

    | ১৮:৪২, অক্টোবর ১৫ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎​“হাত ধোয়ার নায়ক হোন” ও “Be a Hand Washing Hero” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় বুধবার (১৫ অক্টোবর) যথাযথ গুরুত্বের সাথে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎​সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎র‍্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। ‎​উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শুধু হাত ধোয়া নয়, বরং সঠিক নিয়মে হাত ধোয়া একজন সচেতন নাগরিকের চিহ্ন। আমাদের শিশুদের মধ্যে শৈশব থেকেই এই অভ্যাস গড়ে তুলতে হবে।”‎​আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কৃষি উন্নয়ন এর উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন, সাংবাদিক সোলায়মান তুহিন, মোল্লা ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। ‎​বক্তারা হাত ধোয়ার অভ্যাসের গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়তে পারলে ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, কোভিড-১৯ সহ অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। ‎​অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক নিয়ম দেখানো হয় এবং তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

    Post Views: ১৪৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top