Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে নবাগত ইউএনও লিখন বণিক

    | ২৩:০১, জুলাই ২৬ ২০২৫ মিনিট

    Oplus_131072

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত ঐতিহাসিক মনসা মন্দির পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। এসময় তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। মন্তব্য বহিতে তিনি উল্লেখ করেন, ‘মনসা দেবীর আর্শীবাদধন্য এবং ঐতিহাসিক কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত মনসা মন্দিরে বৃষ্টিবিধৌত শ্রাবন সকালে উপস্থিত হয়ে মায়ের আর্শীবাদপুষ্ট হলাম। মন্দির কমিটির কাছ থেকে মন্দির প্রতিষ্ঠার ইতিহাস এবং মনসা মঙ্গল কাব্যরচনার স্মৃতিযুক্ত স্থান দেখে হৃদয় আপ্লুত হয়েছে। মায়ের আর্শীবাদে ভক্তবৃন্দের এবং দেশের সমৃদ্ধি অর্জিত হোক এই প্রার্থনা করি’।
    উপজেলার গৈলা গ্রামে তিনি মনসা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভুষন রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আশিষ দাস গুপ্ত, গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ। ইউএনও লিখন বণিক মন্দিরের পুজিত দেবী মনসার পিতলের মূর্তি, নাট মন্দির, ঐতিহাসিক ঘট প্রাপ্ত দিঘী, মনসা মঙ্গলকাব্য রচনার বকুল গাছ, মন্দির আঙিনা ও আশপাশের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

     

    Post Views: ১০৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top