Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    | ২২:৫৭, জুলাই ২৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদক ঃবরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও উত্তরা মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
    শনিবার বিকেলে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিশু নিকেতন স্কুলে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার অফ হিউমিনিটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার অফ হিউমিনিটির উপদেষ্টা ও সহকারী শিক্ষক এইচ এম মাসুদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম ছরোয়ার। এসময় আরও বক্তব্য রাখেন, গৈলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম নেছারী, গৈলা আব্দুল ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, শিক্ষক নির্মল ভদ্র, অভিভাবক গোলাম ফেরদৌস পলাশ, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার অফ হিউমিনিটির সভাপতি মিরাজ শেখসহ প্রমুখ। পরে উত্তরা মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলামিন হোসেন ও গৈলা আল ফারুক এতিমখানার সুপার সৈয়দ মো. ইমরান।

    Post Views: ৮২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top