Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় মৎস্য ঘের নিয়ে বিরোধ, ‎প্রাণনাশের হুমকি

    | ০৮:৫৩, জুলাই ২৪ ২০২৫ মিনিট

     

    ‎নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝারা উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামে যৌথ মালিকানাধীন মাছের ঘের নিয়ে বিরধের জেরে হমলার অভিযোগ উঠেছে মোঃ সোহাগ শাহ নামে এক ব্যক্তির  বিরুদ্ধে।

    ‎‎অভিযোগসূত্রে জানা যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামের মো. মোঃ সরোয়ার শাহর ছেলের মো. রাজীব শাহর (৩০) সাথে একই  গ্রামের মৃত অছিমউদ্দিন শাহর ছেলে মোঃ আনোয়ার শাহ (৫০)র সাথে মৎস্য ঘেরের শেয়ার নিয়ে দীর্ঘ্য দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ৬ই জুন রাত ৯ টায় করিম বাজারের মধ্যে আনোয়ার শাহর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার বাসিন্দা মো. জয়নাল শাহর ছেলে  মো. সোহাগ শাহ অকথ্য ল ভাষায় গালিগালাজ করে ও  প্রাণনাশের হুমকি দেন রাজিবকে।  ‎ মোঃ রাজীব শাহ অভিযোগ করে বলেন,  ‎এ ঘটনার ৪ দিন পরে ১০ ই জুন আনুমানিক রাত ১০ টার সময় গৈলা বাজার থেকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে করিম বাজার অতিক্রম করলে সোহাগ শাহের নেতৃত্বে তার ছোট ভাই মো. মিলন শাহ, কালাম শাহ, মো. আলমগির শাহ, নিহার কীর্তনীয়াসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন মোটরসাইকেলের গতি রোধ করে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালান। হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঢাকায় চলে আসি। ‎গত ১৮ জুলাই সকালে ঘেরের শেয়ারের বিষয় পুনরায় যোগাযোগ করলে একই দিন শন্ধা ৭ টায় সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক রাজিবের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আবারো প্রাণনাশের হুমকি দেন।

    ‎‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সোহাগ শাহ বলেন এই হুমকি ও হামলার সাথে আমি জড়িত না, আমার ভাব মূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে।  ‎এ বিষয়ে মো. রাজিব শাহ আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    Post Views: ১১৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top