Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় শর্ট সার্কিটে ইউনিয়ন পরিষদে আগুন

    | ২০:০৩, জুলাই ১৭ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে বিদ্যুতের সকল সংযোগ পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর চারটায় পরিষদের দোতালায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পরিষদের সকল বিদ্যুৎ সংযোগ গুলো পুড়ে গেলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
    খবর পেয়ে সকালেই পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিব এবং ইউপি সদস্যরা ইউনিয়ন পরিষদে ছুটে আসেন। পরিষদের নৈশ প্রহরী গোপাল দাস জানান, পরিষদের দোতালায় ভোর চারটার সময় দেখি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তখন আমি দ্রæত স্থানীয়দের সহয়তায় আগুন নেভাতে সক্ষম হই। পরে ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটুকে জানাই। ইউপি সচিব সাধন চন্দ্র হালদার জানান, ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ ২০০৫ সালে একটি ভবন নির্মাণ হয়। নির্মাণের সময় পরিষদের ভবনে যে বিদ্যুতের সংযোগ গুলো দেয়া হয়েছে তা খুবেই নি¤œমানের। তাই বিদ্যুতের সংযোগ গুলো খারাপ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিদ্যুতের সংযোগ গুলো বিচ্ছিন্ন থাকায় পরিষদের জরুরী সেবা বন্ধ ছিলো। আমরা বর্তমানে খুবেই আতঙ্কের মধ্যে রয়েছি। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটু জানান, ভবন নির্মাণের পর থেকে কয়েক বছর যেতে না যেতেই ভবনের প্লাষ্টার খসে পরছে এবং ভবনের বেশির ভাগ স্থানেই পানি পরে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভবন সংস্কারের জন্য দুইবার স্থানীয় সরকার মন্ত্রণালয় আবেদন করেছি। কিন্তু এপর্যন্ত কোন ব্যবস্থাই নেয়া হয়নি। আমরা চাই অতিদ্রæত ভবনের সংস্কার কাজ এবং বিদ্যুতের সংযোগগুলো মেরামত করা হোক।

    Post Views: ১৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top