Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু উদ্ধার

    | ১৫:১৪, মে ১৬ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালানসহ দুটি ট্রাক ও দুই চালককে আটক করেছে । এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশ আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল টহল পুলিশের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে  গৌরনদী বাসষ্টান্ড এলাকায়  অভিযান চালিয়ে দুটি ট্রাকে (ঢাকা মেট্র ড ১১-৫৭৮০ ও ঢাকা মেট্র ড ১৪-৮৬০৭) ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু ও চালক ট্রাক চালক মাসুদ হাসান ও বাবুল হোসেনকেসহ ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক জানান, মেহেন্দীগঞ্জের রেনু ব্যবসায়ী এই অবৈধ চিংড়ি রেনু ভোলা থেকে মেহেন্দীগঞ্জ নিয়ে আসেন সেখান থেকে ট্রালার যোগে গৌরনদীর পাড়ে এনে ট্রাকে করে বাঘেরহাট নিয়ে যাওয়ার পথে গৌরনদীতে পুলিশের কাছে ধরা পড়েছে।  দুই ট্রাকে ৪০ ড্রামে প্রায় ৩০ হাজার রেনু ছিল যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, অবৈধ রেনেু পোনা আটকের ঘটনাটি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরিকে অবহিত করার পরে তার নির্দেশে চিংড়ির রেনু আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে। রেনু অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্রান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ৬৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    • গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • গৌরনদীর রহমানিয়া মাদরাসার শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক প্রদান
    • গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
    • গৌরনদীতে ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ভোটের প্রচারণা নিয়ে ইমামদের সাথে মতবিনিময় সভা
    Top