Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    | ২১:৪১, মে ০৯ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকনকে (খোকন মল্লিক) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত. শামসুল হক মল্লিকের পুত্র।
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক পুলিশের বিশেষ অভিযানের আওতায় ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত একটি মামলায় (মামলা নম্বর-১৫) মাসুম মল্লিক খোকনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ মে) তাকে বরিশাল থানা হাজতে পাঠানো হয়।
    ওসি আরও জানান, বিগত সরকারের সময় খোকন মল্লিকের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তার প্রভাবে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। তবে বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং দলের পরিচয় কিংবা প্রভাব দেখিয়ে কেউ দায়মুক্তি পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
    খোকন মল্লিকের গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে এখনো উপজেলা আওয়ামীলীগ কিংবা জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
    স্থানীয় একাধিক সূত্র জানায়, মাসুম মল্লিক খোকন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। দলীয় পরিচয়ের আড়ালে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

    Post Views: ১২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top