Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদী পৌরসভায় কর্মচারীর উপর হামলা, বিএনপির পৌর সদস্য সচিবকে  শোকজ

    | ১৭:২৪, মার্চ ১৭ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর সভায় ঢুকে পানি সরবারহ শাখার এক কর্মচারীর উপর হামলার অভিযোগে  গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরিদ মিয়া সম্প্রতি দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরসহ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সাংগঠনিক শিষ্টাচার ও সভ্য আচরণ অগ্রাহ্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। সুতরাং বিষয়টি অতীব জরুরী হওয়ায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে নির্দেশ প্রদান করা হয়েছে।

    উল্লেখ্য, গত ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন সময়ে কক্ষে প্রবেশ করে গৌরনদী পৌরসভার পানি শাখার কর্মচারী ও উপজেলা শ্রমিকদলের সদ্য প্রয়াত সভাপতি মহিউদ্দিন খন্দকারের ছোট ভাই গিয়াস উদ্দিন খন্দকারের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধরসহ গালিগালাজ করেন পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া ও তার সহযোগিরা।

    Post Views: ৬৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top