Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে পৌর যুবদল কর্মী গ্রেপ্তার

    | ১৭:২২, মার্চ ০৫ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর যুবদল কর্মী হীরা সরদারকে (৩০) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পৌর এলাকার আশোকাঠী পেট্টল পাম্প সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত হীরা গৌরনদী পৌরসভা ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামের লাল মিয়া সরদারের ছেলে।
    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই জুয়েল জানান, উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকার একটি মারামারির মামলার প্রধান আসামী হীরা সরদার। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় ইউনিয়ন যুবদল কর্মী রনি সরদার ও তার ভাই আমির সরদারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ছিলো যুবদল কর্মী হীরা।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top