Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় গ্রেপ্তারকৃত দুইজন তিনদিনের রিমান্ডে

    | ২১:১৭, ডিসেম্বর ১১ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় ড্রোন, ল্যাপটপ, বিদেশী মদ ও নগদ টাকাসহ সেনাবাহিনীর হাতে আটক দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল সাতদিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিহাবুর রহমান তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বড়মগড়া গ্রামের ভক্তিরঞ্জন পান্ডের ছেলে দিলিপ পান্ডে (৩৩) ও উজিরপুর উপজেলার সাতলা আলমদি গ্রামের নবকান্ত রায়ের ছেলে নিত্যানন্দ রায় (৩৬)।
    আগৈলঝাড়া আদালতের (জিআরও) ও এএসআই মুনসুর আহম্মেদ জানান, গত ৬ ডিসেম্বর রাতে আগৈলঝাড়া উপজেলার বাকাল বাইপাস সড়কের নির্মাণাধীন ম্যাটস ভবনের সামনে থেকে ওই দুইজনকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে। এসময় তাদের কাছ থেকে এক বোতল বিদেশী মদ, একটি ড্রোন ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি আইফোন, দুটি এন্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়।
    এ ঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল। আদালতের বিচারক আবেদন গ্রহণ করে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top