Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে দুই যুবলীগ নেতার ওপর হামলা

    | ১৭:৫৩, অক্টোবর ২৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যুবলীগ নেতাকে নির্যাতন ও এক যুবলীগ কর্মীকে প্রকাশ্যে মারধর করে আহত করা হয়েছে বলে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আহত যুবলীগ নেতারা। আহতদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
    বুধবার সকালে হামলায় আহত বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডায়মন্ড জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চন্দ্রহার বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার বিকেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম নির্যাতন করে থানা পুলিশের কাছে তুলে দেয়। পরে পুলিশ তাকে আটক করেন। একইদিন সন্ধ্যায় মাহিলাড়া বাজারে গোপাল শীল নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গোপাল শীল জানান, কোন কারণ ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে প্রকাশ্যে মারধর করে আহত করেছে।
    গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আমিনুল ইসলাম ডায়মন্ড একটি মারামারি মামলায় আসামী হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Post Views: ৬১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top