Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় যুবকের লাশ উদ্ধার

    | ২০:২৭, জুলাই ২৮ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রাম থেকে রোববার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় রোববার দুপুরে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের সোবাহান আকনের ছেলে রুবেল আকন (৩০) অভাব-অনটনের কারনে ঋৃনগ্রস্থ হয়ে পড়ে। দীর্ঘ কয়েক মাস যাবত পাওনাদারের চাপে হতাশায় ভুগছিল। রুবেল আকন (৩০) রোববার সকালে নিজ বসত ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন থানায় খবর দিলে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিউদ্দিন সকাল ১১টায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরাতহাল শেষে রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিউদ্দিন বাদি হয়ে রোববার দুপুরে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top