Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    কোটাবিরোধী আন্দোলন, বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    | ২০:৪১, জুলাই ০৯ ২০২৪ মিনিট


    নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে সারাদেশের সাথে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা।
    বিএম কলেজ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানী শোষণ ও বৈষম্য বহন করছে। এতে করে গোটা জাতি মেধাশুন্য হয়ে পরবে। এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    Top