Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগ

    | ১৭:০৪, জুলাই ০৪ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মৃত্যুর পর অপচিকিৎসায় প্রসূতি নাজমুন নাহার (২৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরস্থ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টক সেন্টারের। নিহত প্রসূতি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর চরভুতেরদিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের ব্রা²নদিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে।
    নিহতের ননদ আসমা বেগম জানান, সরিকল হেলথ কেয়ার ক্লিনিকে তার ভাবির সিজার হয়। ক্লিনিক কর্তৃপক্ষ জানান সিজারের পর নবজাতকের মৃত্যু হয়েছে তবে মা সুস্থ আছেন। পরবর্তীতে প্রসূতি মা অসুস্থ হয়ে পরলে প্রথমে বরিশাল আরিফ মেমোরিয়ালে পাঠানো হয়। সেখান থেকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললে রাত সাড়ে ১১টায় শেরই বাংলা মেডিক্যালে নেওয়া হয়। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে মৃত ঘোষনা করেন। অপচিকিৎসায় তার ভাবির মৃত্যু হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, হেলথ কেয়ারে বসেই রোগির অবস্থা খারাপ ছিলো। তারা একবার বলেছে তিন ব্যাগ বøাড লাগবে। আরেকবার বলেছে পাঁচ ব্যাগ লাগবে। এক পর্যায়ে জোর করে রোগি হাসপাতাল থেকে বেড় করে দেন।

    এ বিষয়ে জানতে সিজারকারী ডাঃ মুসলিমা জাহান অসির মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। তবে ক্লিনিকের ব্যবসায়ী অংশীদার সুমন হোসেন বলেন, রোগীর অবস্থা খারাপ থাকায় আমরা ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতিকে ভর্তি করতে চাইনি। তার স্বজনদের অনুরোধে ভর্তির পর সিজার করা হয়েছে এবং রোগী মারা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

     

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    Top