Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ট্রাকের চাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত

    | ১৩:৫৪, জুন ২৪ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সোমবার সকালে বরিশালগামি ট্রাক চাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত চিত্ত রঞ্জন দাসের পুত্র বাটাজোর বন্দরের মাছ ব্যবসায়ী বরুন চন্দ্র দাস (৫০) সোমবার প্রতুষ্যে (ভোর পোনে ৫টা) ভ্যানযোগে মাছ নিয়ে বাজারের আসার পথে বাটাজোর নামক স্থানে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামি ট্রাক ঢাকা মেট্রো-ট-২০-৯৫৯৮ রিকসা ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন চন্দ্র দাস (৫০) ও ভ্যান চালক বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্যাদার পুত্র আয়নাল প্যাদা (৬০) নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

     

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top