Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

    | ২২:০৭, মে ১৮ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রাম থেকে শনিবার সকালে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। ওই দিন ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের টমাস দাসের মেয়ে ও টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী কনা দাস ঠিকমত লেখাপড়া না করায় পরিবার থেকে তাকে গালমন্দ করা হয়। এতে কনা দাস পিতা-মাতার উপর অভিমান করে শনিবার প্রত্যুষে ঘরে থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পরে। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষনা করেন।
    বিষয়টি থানা পুলিশ অবহিত করা হলে উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম শনিবার সকালে হাসপাতাল গিয়ে কনা দাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

    Post Views: ৪৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top