Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    সারাদেশ

    গৌরনদীতে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

    | ১৯:২৮, মার্চ ০৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ অনুমোদনবিহীন সেবাপ্রদান, অযোগ্য ব্যক্তি কর্তৃক ল্যাব ও টেস্ট পরিচালনা, অনুপোযুক্ত পরিবেশ এবং সেবামূল্য সংক্রান্ত রশিদ সংরক্ষণ না করায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আশা ডায়াগনষ্টিক সেন্টার ও এস আলম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও ডক্টরস চেম্বারে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভি ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌকির আহমেদ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের কারনে দুইটি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র কর্তৃক সেবাগ্রহীতাদের হয়রানি সংক্রান্ত অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top