Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    | ১৯:৫১, জানুয়ারি ২৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, স্কুলের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের প্রতিকৃতিতে সমাধিতে পু®পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বর থেকে র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল মিলনায়তনে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেন, মাহমুদ আলম, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, ইউপি সদস্য সৌরভ মোল্লা, ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লাসহ প্রমুখ। উল্লেখ্য, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষকতায় আমৃত্যু নিবেদিত ছিলেন।

    Post Views: ৯৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    Top