Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    | ২১:০০, জানুয়ারি ১৬ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানাসহ সাড়ে ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করেছে।
    আগৈলঝাড়া উপজেলা সদরের মাছ বাজারে গত সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রি করায় নগরবাড়ি গ্রামের চান্দু ফকিরের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল ফকিরকে আটক করা হয়। মঙ্গলবার তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করা হলে অভিযুক্ত মাছ ব্যবসায়ী সোহেল ফকির অপরাধ স্বীকার করেন। এ সময় আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা তাকে ৫হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত সাড়ে ১০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করার নির্দেশ দেন। আগৈলঝাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও ভূমি অফিসের নাজির সোহেল আমিন এসময় উপস্থিত ছিলেন।

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    Top