Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

    | ১৬:৩৬, অক্টোবর ১৭ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে মঙ্গলবার দুপুরে গাছের লাকড়ি কিনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মৃত অহিলদ্দিন ফকিরের ছেলে হায়দার ফকির (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানা পুলিশ লাশ উদ্দার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের কালাম ফকিরের কয়েকটি গাছ কিনে গাছ ব্যবসায়ী মনির মোল্লা নিজেই একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। মঙ্গলবার দুপুরে একই গ্রামের কৃষক হায়দার ফকির গাছের লাকড়ি কেনার জন্য ঘটনাস্থলে যান। এ সময় গাছের একটি ডাল হায়দার ফকিরের মাথার উপরে পরে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই মারা যান । স্থ্ানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষণা করেন।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন হায়দার ফকিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে াাসার পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top