Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড

    | ১৭:৩৩, সেপ্টেম্বর ২৫ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় সোমবার দুপুরে এক মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। কারাদন্ডপ্রাপ্তকে মাদক সেবীকে ওই দিন বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।
    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জাকির সরদার (৪৫) সোমবার সকালে মুড়িহার গ্রামের বাড়ির সন্নিকটে জনসম্মুখে মাদক সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের আদালতে হাজির করে । আদালতের বিচারক ইউএনও মাদকসেবী জাকিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
    আগৈলঝাড়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী জাকিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদার। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, মাদকসেবী জাকির সরদারকে সোমবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top