Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের

    | ১৯:৫৭, জানুয়ারি ০৫ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৭০ নং এম,ই,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেছে। তরুনীর (১৮) বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

    এজাহারে জানা গেছে, উজিরপুর উপজেলার কাজিরা গ্রামের ব্যবসায়ীর কন্যা তরুনীর (১৮) সঙ্গে দুই বছর পূর্বে পরিচয় হয় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৭০ নং এম,ই,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই গ্রামের মকবুল হোসেনের পুত্র দুই সন্তানের জনক নাজমুল হকের (৫৫)। সেই সুবাদে প্রধান শিক্ষক নাজমুল হক ওই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করে অসছিল। গত ৪ জানুয়ারি রাতে ওই বাড়িতে যান শিক্ষক নাজমুল হক। এক পর্যায়ে নাজমুল হক তরুনীকে ধর্ষরেনর চেষ্টা চালায়। তরুনীর ধস্তাধস্তিতে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও গ্রামবাসি নাজমুল হককে গনধোলাই দিয়ে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেন। গত ৪ জানুয়ারি রাতে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রধান শিক্ষক নাজমুল হককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ধর্ষনের চেষ্টার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, আমি ষরযন্ত্রের শিকার। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে হস্তিশুন্ড ৭০ নং এম,ই,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হককে আসামি করে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছে। স্কুল শিক্ষক নাজমুল হককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top