Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে কবরস্থান থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি

    | ১৯:৫২, আগস্ট ০৬ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, পারিবারিক নির্জন কবরস্থান থেকে বীর মুক্তিযোদ্ধারসহ সাতজনের কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ খবর সর্বত্র ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়। গ্রামের মানুষ ভিড় করছেন বিষয়টি দেখার জন্য। শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির নির্জন পারিবারিক কবরস্থানে।
    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের যেকোন সময় মাঝি বাড়ির পারিবারিক নির্জন কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি হয়েছে। এরমধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
    স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি করে নিয়েছে। এরমধ্যে রয়েছেন, চারবছর পূর্বে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, আটবছর পূর্বে মারা যাওয়া মুন্নী বেগম, সাত বছর পূর্বে মারা যাওয়া মতু মাঝি, ছয় বছর পূর্বে মারা যাওয়া মিরাজ মাঝি, তিন বছর পূর্বে মারা যাওয়া আব্দুল লতিফ মাঝি ও চার মাস পূর্বে মারা যাওয়া রাশিদা বেগম।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top