Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    পানিতে ডুবে দুইজনের মৃত্যু

    | ২১:৪৫, আগস্ট ০১ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের এক তরুন ও বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে এক শিশুর পানিতে ডুবে সোমবার মারা গেছে।

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের শাহাজালাল ফড়িয়ার ছেলে ইয়াসিন ফড়িয়া (২০) সোমবার দুপুরে নিজ পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর দুপুর তিনটায় পুকুর থেকে ইয়াসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। একইদিন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মুজাম শিকদারের দেড় বছরের ছেলে ইব্রাহিম শিকদার খেলার ছলে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর পুকুর থেকে শিশু ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পানিতে ডুবে তরুন ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বক্তিয়ার আল মামুন।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top