Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

    | ১০:৪৭, জুন ২১ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চত্বরে রোববার গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ ফকির (৫০) ঘটনাস্থলেই মারা যান। আগৈলঝাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রোববার রাত পোনে ১১টার দিকে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ ফকির (৫০) মাছ ধরার জন্য ফুলশ্রী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চত্বরে যান। এ সময় সেখানে পূর্বে থেকে বসানো পানি নিৎস্কাশনের বৈদ্যুতিক পাম্মের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। রাত ১২টার দিকে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ব্যবসায়ীর মৃত্যুর খবরে ওই রাতেই ব্যবসায়ী ও নিহতের স্বজনরা বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে করেন।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top