Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের উদ্ধোধন

    | ১৮:১১, ডিসেম্বর ১৯ ২০২১ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প বীর নিবাস নির্মাণ কাজের উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বড়াকোঠা ইউনিয়নের শাকরাল গ্রামের অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজেদ আলী হাওলাদারের আবাসন নির্মানের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ভবনের ভিত্তিপ্রস্থর উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, উপসহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ হারুন অর রশিদ, মোঃ সেকান্দার আলী, ঠিকাদার মোঃ লিটন মিঞা , ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা,ইউপি সদস্য হারুন অর রশিদ । উপজেলায় ৯টি ইউনিয়নে ১২ টি মুক্তিযোদ্ধা আবাসন নির্মানের কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধোধন শেষে প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশেষ্ঠ সন্তান। দেশের কোন মুক্তিযোদ্ধারা আশ্রয়হীন থাকবেনা। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আবাসন উপহার দিবেন।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top