Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    | ১৮:১০, ডিসেম্বর ১৫ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, প্রতিষ্ঠার দীর্ঘ দুই যুগ পরে সাংবাদিকদের স্বপ্ন পুরণে আগৈলঝাড়া প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে জাতির পিতার ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক (মন্ত্রী পদমর্যদা) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপির আন্তরিক প্রচেষ্টায় তার নিজস্ব অর্থায়নে আগৈলঝাড়ায় অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলোর বিপরীতে আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
    বুধবার দুপুরে ২৯ লাখ ২৯ হাজার ৫শ ৩৯ টাকা ব্যয় বরাদ্দ সাপেক্ষ বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নাধীন আধুনিক ডিজাইনের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভেগাই হালদার পাবলিক একাডেমীর এডহক কমিটির সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটসহ অন্যান্যরা।
    ১৯৯১ সালে আগৈলঝাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলো সাংবাদিকেরা। দীর্ঘ দুই যুগেও নিজস্ব জমি বা কার্যালয় নির্মাণ করতে না পারায় স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের দুঃখ দুর্দশা লাঘব করে সাংবাদিকদের স্বপ্ন পুরণের জন্য এগিয়ে আসেন। প্রেসক্লাবের নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে জমি বরাদ্দে অকৃপন সহযোগীতা করে জেলা পরিষদে তাঁর তহবিল থেকে ইতোমধ্যেই ১০ লাখ টাকা প্রেসক্লাব নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন। চলমান প্রকল্পে বাকি অর্থ বরাদ্দ প্রদান সাপেক্ষ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

     

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top