Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    জাতীয় করনের দাবিতে লাগাতার আন্দোলন ॥ উজিরপুরে বিএনখান ডিগ্রী কলেজে ৬ষ্ট দিনে অনিদৃষ্টকালের ধর্মঘট শুরু

    | ১৬:০৯, জুলাই ২০ ২০১৬ মিনিট

    gournadi photo wazurpur

    নিজস্ব প্রতিবেদক,  গৌরনদী২৪ ডটকম ঃ সকল শর্ত পুরন করার পরেও বরিশালের উজিরপুর উপজেলা সদরের বি,এন,খান ডিগ্রী কলেজ সরকারি না করায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। আন্দোলনের ৬ষ্ট দিনে গতকাল বুধবার সকালে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে শ্রেনী কক্ষে তালা লাগিয়ে দিয়ে পূব ঘোষিত  অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।

    ধর্মঘট কর্মসূচীর একপর্যায়ে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীসহ কয়েকশত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালÑসাতলা সড়কের উজিরপুর উপজেলা পরিষদের সামনে সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পরে ঝানঝটের সৃষ্ঠি হলে সাধারন মানুষককে দূর্ভোগ পোহাতে হয়।
    কলেজ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন  কলেজের সহকারী অধ্যাপক জ্যোাতিষ চন্দ্র ওঝা, এটিএম, নজরুল ইসলাম, ফিরোজুল ইসলাম, কাঁলাচাদ সাহা, শাহানা আক্তার, অভিভাবক নজরুল ইসলাম হাওলাদার, শিক্ষার্থী মো. সোহাগ সরদার, জুনায়েদ খান প্রমূখ। বক্তারা কলেজকে জাতীয় করনের ঘোষনা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ বলেন,  উপজেলা সদরে অবস্থিতসহ সকল শর্ত পুরন করার পরেও উজিরপুরবাসীর প্রানের দাবি বিএনখান কলেজকে জাতীয়করন করা হয়নি। দাবি পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    Top