Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত

    | ২০:২৪, ডিসেম্বর ০৬ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও  মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত করছে শেখ হাসিনা, তার আওয়ামীলী চক্র, তাদের দোসর ও দেশি-বিদেশী মিত্ররা।  বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে।  দুই উপজেলার ৫ হাজারের অধিক নেতাকর্মী, সমর্থক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

    ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে এম. জহির উদ্দিন স্বপন আরো বলেন, প্রতিদিন টেলিভিশনে শেখ হাসিনা বিষোদগার করত, কখনো শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে কখনো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনো তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশালীন, অরুচিপূর্ণ কথাবার্তা বলতো। বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিনের মত নিরবে নিভৃতে এই অত্যানচার নির্যাতন অপবাদ বুকে গোপন করে রেখেছিলেন। কখনোই কোন অশ্লীল কথা বলেন নাই, কখনো কোন অশালীন কথা বলেন নাই, কখনোই কোন আক্রোশ, বিদ্বেষ, প্রতিহিংসা ছাড়ান নাই। সমস্ত বিচারের ভার তিনি আল্লাহর উপর দিয়ে রেখেছিলেন। আর জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন অব্যাহতভাবে। আজ তার অসুস্থতায় পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তার প্রতি সম্মান দেখাচ্ছে। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,  গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো্ঃ ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব বক্তব্য রাখেন। ।

    Post Views: ৮৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
    • জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী ……এম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা
    • প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • সভাপতি জহির সম্পাদক জুলফিকার গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন ও নির্বাচন অনুষ্ঠিত
    • নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    Top