Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    | ২১:০৯, নভেম্বর ৩০ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী ডিবেটিং ক্লাব এর উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিনায়তনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১৭ টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডিবেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং ক্লাবের সভাপতি বাপ্পি শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক,গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী গার্লস কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, মহিলারা  ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খানসহ অন্যান্যরা। দ্বিতীয় পর্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরবিভিন্ন  প্রশ্নের উত্তর দেন বরিশালে- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। এ সময় এম জহির উদ্দিন স্বপন বলেন, “তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২৪র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র-জনতা”। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন এমএসসি (এমআইটি) টেলি যোগাযোগ বিশেষজ্ঞ  রেহান এ আসাদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

    Post Views: ৭৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
    • জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী ……এম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা
    • প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • সভাপতি জহির সম্পাদক জুলফিকার গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন ও নির্বাচন অনুষ্ঠিত
    • নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    Top