Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে  বিএনপির অফিস পুড়ে ছাই

    | ১৬:০১, নভেম্বর ২৯ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎‎বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজাপুর বাজার আঞ্চলিক অফিস ভস্মীভূত হয়েছে।  রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

    ‎‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রাতের নীরবতা ভেঙে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেলে বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। তবে ততক্ষণে অফিসের টিনশেডের কাঠামো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কাঠের অংশ, টিনের দেয়াল, চেয়ার–টেবিল, আলমারিসহ অধিকাংশ আসবাবপত্র পুরে যায়। ‎অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্র, ফাইল, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

    ‎

    স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার সময়  স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা কর্মীরা  আগুন নেভানোর চেষ্টা করেন। বিএনপির দলীয় নেতাকর্মিরা অভিযোগ করেন, দলীয় প্রতিপক্ষরা নাশকতা সৃষ্টির লক্ষে অফিস ঘরে আগুন দিযে থাকতে পারে। ‎এদিকে অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন  প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা জানান। গৌরনদী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২০৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top