Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন ছাদের পলেস্তারা খসে দুই কর্মচারি জখম

    | ২১:৪৭, সেপ্টেম্বর ২৩ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারি গুরুতরভাবে জখম হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে।
    উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম (৪০) ও হারবাল এ্যাসিস্টেন্ট মোঃ হান্নান (৪৫) নিজ কক্ষে বসেই কাজ করছিল। সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের ছাদের পলেস্তারা বিকট শব্দে খসে তাদের মাথায় শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হন। আহতদের ডাক চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনে অন্যান্য সহকর্মীরা তাদের উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দিয়ে কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা শঙ্কামুক্ত। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী বলেন, হাসপাতালের ভবনটি অতী পুরানো হওয়ায় মাঝে মধ্যে ওয়াল ও ছাদের পলেস্তারা খসে পরে রোগীসহ কর্মকর্তা ও কর্মচারীরা আহত হন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি। জরুরী ভিত্তিতে সংস্কার কিংবা নতুন ভবন নির্মান করা না হলে প্রানহানির আশংকা রয়েছে।

    বরিশাল স্বাস্থ্য প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অতি সম্প্রতি সময়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মোল্লা। তিনি ভবনের খারাপ অবস্থা দেখে নতুন ভবনের প্রকল্প তৈরী করার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরে ভবন পূর্ননিমানের প্রকল্প তৈরী করে তা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করেছে। বরিশাল সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন বলেন, দ্রæত বিষয়টি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top