Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় অপহণের ৫ মাস পর নড়াইল থেকে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার

    | ২০:৪২, আগস্ট ১৩ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের স্কুল ছাত্রী অপহণের ৫ মাস পর বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ নড়াইল জেলা সদর থেকে উদ্ধার করেছে। শুক্রবার উদ্ধারকৃত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করেছে।

    এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সফিকুল ইসলাম সরদারের মেয়ে ও বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা ইসলামকে (১৩) গত ২৪ ফেব্রæয়ারী দুপুরে দক্ষিন চাঁদত্রিশিরা বড়ইতলা বাজার এলাকা থেকে স্থানীয় শাহীন বেপারীর (২৬) নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল অপহরণ করে নিয়ে যায়। স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় পরের দিন তার মা লিজা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বৃহস্পতিবার রাতে নড়াইল জেলার সদর থানার মাইচপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে। এ সময় পুলিশের টের পেয় অপহরনকারী পালিয়ে যায়। শুক্রবার স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা বরিশাল শেবাচিম হাসপাতালে ও আদালতে জবানবন্দি প্রদানের আদালতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৬৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top