Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে অ্যাস্ট্রাজেনেকা টিকা দ্বিতীয় ডোজের কার্যক্রম উদ্ধোধন

    | ২০:৫৩, আগস্ট ০৮ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, দীর্ঘ দিন বন্ধ থাকার পর বরিশালের গৌরনদীতে কোভিড-১৯ এর অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে তিন শতাধিক পুরুষ ও মহিলা টিকা গ্রহন করেন।

    কার্যক্রমের উদ্ধোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হক কাউছার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা। এ ছাড়া গণটিকার কার্যক্রমের দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে সফলভাবে চলছে। সকাল ৯টা থেকে পৌরসভার ৬টি ও উপজেলার ৭টি ইউনিয়নের ২১ টি ওয়ার্ডে একযোগে এ টিকা কার্যক্রম চলে। রোববার সকালে টিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শনিবার ৬ হাজার চার”শ ২৬ জন পুরুষ ও মহিলাকে সিনোফার্ম প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। হাতের কাছে টিকা পাওয়ায় অনেক খুশি গ্রামের সাধারণ মানুষ। ঝামেলা বিহীনভাবে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে কোভিট-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top