Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও ৫ হাজার টাকা জরিমানা

    | ০৯:০৩, জুলাই ২৬ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোববার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। ইউএনও আসার খবরে বিয়ের প্যান্ডেল থেকে পালিয়ে বর তার অভিভাবক ও কনের বাবা। এ সময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের মাকে ৫ হাজার টাকা জড়িমানা করা হয়।

    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস সূত্রে জানা গেছে, রোববার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মোঃ কাজল মিয়ার কন্যা ও খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে পাশ^বর্তি কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের কবির খানের ছেলে জাহিদুল ইসলামের ( ২৮) বিয়ের তারিখ নির্ধারন করা হয়। কনের বাবা নিজ বাড়িতে উভয় পক্ষের প্রায় শতাধিক অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করেন। দুপুর আড়াইটার মধ্যে ধুমধাম করে খাওয়া দাওয়া চলছিল। খবর পেয়ে ইউএনও একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

    স্থানীয় তানভীর হোসেন, নুসরাত জাহান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেড আসার খবর পেয়ে বর জাহিদুল ইসলামসহ তার অভিভাবক ও কনের বাবা মোঃ কাজল মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যান। দুপুর ৩টার দিকে ইউএনও ঘটনাস্থলে পৌছেন। এ সময় বাল্য বিয়ের আয়োজন ও স্বাস্থ্য বিধি অমান্য করে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করার অপরাধে কনের মা নার্গিস বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করে তার কাছ থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে কোন ছাড় দেওয়া হবে না। বাল্র বিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top