Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত -৩

    | ১৯:০৪, জুলাই ১০ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা বেজহার নামক স্থানে গতকাল রবিবার বিকেলে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে একজন নিহতও তিনজন আহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বাসটি উদ্ধার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ অধির কুমার হালদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাস ঢাকা মেট্রো – চ- ১৫৮৮৩৩ নম্বরের মাইক্রোবাসটি গতকাল বিকেল সাড়ে ৩টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক স্থানে পৌছলে চালক রাসেল খান (৩২) নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশ্ববর্তি ডোবায় পড়ে যায়। এসময় বাসের চালক রাসেল খান (৩২) যাত্রী ফরিদা বেগম (৪২) আঃ কাইযুম (২৬) ও আকাশ (৩০) গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাসেল খান ও ফরিদা বেগমের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় ফরিদা বেগম মারা যান। ফরিদার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, পুলিশ বাসটি উদ্ধার করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top