Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত

    | ২১:৩০, ফেব্রুয়ারি ১৪ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ফুটবল প্রতীকের সমর্থকদের  হামলায় মো. মনির হোসেন ফকির (৩৮) ও আবু বক্কর সরদার (৩০) নামে  ধানের শীষ প্রতীকের সমর্থক দুই যুবক আহত হ‌ওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় উভয়কেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমবক্সে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    আহত ধানের শীষ প্রতীকের সমর্থক মনির হোসেন ফকির মাহিলারা গ্রামের আদেল উদ্দিন ফকিরের ছেলে। অপর আহত যুবক উপজেলার খাঞ্জাপুর  গ্রামের আমির হোসেন সরদারের ছেলে আবু বক্কর সরদার । আহত মনির হোসেন জানান,বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় মাহিলাড়া গ্রামের সাত্তার খানের ছেলে বেল্লাল খান (৩৫) ও  বেজহার গ্রামের সিদ্দিক খানের ছেলে ছোট (২৫) মাহিলাড়া ইউনিয়নের হিমু কারিগরের বাড়ির সামনে আসতে বলেন। সেখানে  পৌঁছলে হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে  পিটিয়ে আহত করে। অপর আহত আবু বক্কর সরদার জানান, একই দিন বিকেল পাঁচটার দিকে তিনি উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে যান। এ সময় তাকে দেখে ক্ষিপ্ত হন পরাজিত ফুটবলের সমর্থক আব্দুর রহিম সর্দার। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তানভীর আবুবক্কার এর উপর অতর্কিত হামলা চালায়। এতে আবু বক্কর এর একটি হাত ভেঙে যায়। অভিযোগ অস্বীকার করে, বেলাল খান বলেন, আমি ধানের শীর্ষ মার্কার সমার্থক। পাওনা টাকা চাওয়া নিয়ে আমাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সুবিধা নিতে আমাকে ফুটবলের সমর্থক বলে প্রচার করা হচ্ছে। রহিম সর্দার জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেক হোসেন রাসেল জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেছেন কিনা আমার জানা নেই। জেনে জানাতে হবে।

    Post Views: ১৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top