Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ

    | ১৬:৩৩, ফেব্রুয়ারি ২১ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা বরিশালে এলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন। তার এই সফরকে কেন্দ্র করে গৌরনদীজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    ‎

    ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এটিই তার প্রথম আগমন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দুই দিনের সরকারি সফরে সড়কপথে জেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছালে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ‎ভূরঘাটায় পৌঁছালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় মন্ত্রীকে বরণ করেন। ‎এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক মো. শামীম খলিফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ‎ভূরঘাটা থেকে গৌরনদী পৌর শহর পর্যন্ত বিভিন্ন স্থানে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল, ব্যানার ও করতালির মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। পুরো এলাকা পরিণত হয় জনতার মিলনমেলায়। ‎বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেন গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের এই অকৃত্রিম ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি স্পষ্টভাবে বলতে চাই—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হবে সত্য, ন্যায় ও গণমানুষের কণ্ঠস্বরের মন্ত্রণালয়। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে আমরা কাজ করব।

    ‎‎তিনি আরও বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থেই কাজ করবে। বরিশাল-১ আসনসহ সমগ্র বরিশালের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি নিশ্চিত করতে আমি সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখব। গৌরনদীকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলা আমাদের অঙ্গীকার। মন্ত্রী স্বপন বলেন, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি দলমত নির্বিশেষে সকলকে উন্নয়ন অভিযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান। ‎স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভাষ্য দীর্ঘদিন পর আমাদের এলাকা থেকে একজন পূর্ণ মন্ত্রী হওয়া গৌরনদী-আগৈলঝাড়ার জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, মন্ত্রী স্বপনের নেতৃত্বে এ অঞ্চল উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। ‎গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “এলাকার মানুষের প্রত্যাশা অনেক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এটাই আমাদের বিশ্বাস।” ‎একাধিক সাধারণ মানুষ জানান, “মন্ত্রী হওয়ার পর প্রথম সফরেই তিনি যেভাবে মানুষের ভালোবাসা গ্রহণ করেছেন, তাতে বোঝা যায় তিনি জনগণের নেতা। আমরা চাই তিনি আমাদের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। ‎সফরকালে মন্ত্রী স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে জানা গেছে।‎মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় এই প্রথম সরকারি সফরকে কেন্দ্র করে গৌরনদীতে যে জনসমাগম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, তা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Post Views: ৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    Top