Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

    | ১৫:৫৮, ফেব্রুয়ারি ২৪ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় “বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ” বিষয়ক ২ (দুই) দিন মেয়াদি প্রশিক্ষণ ‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন করা  হয়েছে।

    ‎যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-০১) ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস। ‎এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী উপ-পরিচালক শাহাবুদ্দিন সরদার, বিভাগীয় সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সদস্য  সোলায়মান তুহিন, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার মোঃ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিরা। ‎বক্তারা বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়বে। এ ধরনের প্রশিক্ষণ যুব সমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

    Post Views: ১৮৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top