Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে উজিরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    | ১৪:১৬, মে ২০ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদি বাসষ্টান্ডে উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মুখে কালো কাপর বেধে মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধনে উজিরপুরে কর্মরতসহ আশপাশের উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

    উজিরপুর বাসষ্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসষ্টান্ডে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশালের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া, শাকিল মাহমুদ, কল্যান চন্দ্র, বাবুগঞ্জের সিনিয়র সাংবাদিক আরিফ আহম্মেদ, আগৈলঝাড়ার প্রবীর বিশ্বাস, গৌরনদীর খায়রুল ইসলাম। বক্তারা বলেন, অনতিাবলম্বে রোজিনা ইসলামের মিথ্যাা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং দূর্নীতিবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে গ্রেপ্তারের দাবি জানান।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top