Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চাচার হামলায় ভাতিজা নিহত গ্রেপ্তার-১

    | ১৬:৪২, মে ১৯ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, দুঃস্থ মহিলাদের খাদ্যসহায়তা কর্মসূচি’র (ভিজিডি) কার্ডের চাল বন্টনকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়াডের কমলাপুর গ্রামে চাচার হামলায় ভাতিজা রামিন মৃর্ধা (২০) নিহত হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মামলা দায়েরের পর পুলিশ দুপুরে একজনকে গ্রেফতার করেছে।

    গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উপজেলার কমলাপুর গ্রামের মিন্টু মৃধা (৩৫)ও তার বড় ভাবি রওশনারা বেগমকে (৪০) দুঃস্থ মহিলাদের খাদ্যসহায়তা কর্মসূচি’র (ভিজিডি)র সুবিধাভোগী হিসেবে যৌথভাবে ইউনিয়ন পরিষদ একটি কার্ড বরাদ্দ করেন। ওই দুই জনে প্রতিমাসে ভিজিডি চাল উত্তোলন করে তা দুই পরিবার সমভাবে ভাগ করে নিতেন। মঙ্গলবার সকালে রওশনারা ছেলে রামিন মৃধা চাচা মিন্টু মৃধা কাছে ভিজিডি কার্ড ফেরত চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতÐার ঘটনা ঘটে। এক পর্যায়ে চাচা মিন্টু মৃধা কাঠ দিয়ে ভাতিজা রামিন মৃধার মাথায় আঘাত করলে সে রক্তাক্ত জখম হন। এর জের ধরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়। গুরুতর অবস্থায় রামিন মৃধাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি ঘটলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শেষ রাতে মারা যান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহত রামিন মৃধার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভুক্ত আসামি তোফাজ্জল মির্ধাকে গ্রেপ্তার করেছে। অপরদিকে এই হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top