Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ঈদে ঘরে ফেরা হল না ॥ গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত ৩

    | ১৪:২৩, জুলাই ০৪ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী- ভূরঘাটার বাসষ্টেশনের মাঝখানে গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৪টায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং তিন জন আহত হন। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ মর্গে  রাখা হয়েছে ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছে।

    গৌরনদী হাইওয়ে থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকায় বসবাসকারী পিরোজপুরের রনি হাওলাদার, বেলাল হোসেন, রুবেল, আরিফ হোসেনসহ ৫জন ঢাকায় প্রাইভেট চাকুরী করেন। তারা  গত রবিবার রাতে মেট্রো-গ ৩৩-৮৭৬৫ নম্বরের একটি প্রাইভেট কার ভাড়া করে নিজ বাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রাইভেট কারটি গতকাল সোমবার রাত সাড়ে ৪টায় ঢাকা – বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ভূরঘাটার মাঝখানে পৌছলে চালক নিয়ন্ত্র হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিরোজপুরের রনি হাওলাদার(২২) ও বেলাল হোসেন (২৩) নিহত হন। প্রাইভেট কারের অপর যাত্রী রুবেল, আরিফ হোসেন ও অজ্ঞাতনামা এক যুবক আহত হন। তাদেরকে ওই রাতেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম জানান,  সোমবার সকালে ৫জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুইজন নিহত ছিল এবং গুরুতরভাবে তিনজন আহত রয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম বলেন, দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top