গৌরনদী
গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে …তথ্য ও সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)
তথ্য ও স¤প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হয়ে দায়িত্ব বেড়ে যাওয়ায় এলাকায় আপনাদের সঙ্গে বেশী সময় দিতে পারি না। এতে আপনারা হতাশ হবেন না। মনে করবেন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন। আপনাদের সঙ্গে যোগাযোগের চেয়ে জাতির দায়িত্ব পালন গুরুত্বপূর্ন। তবে ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন করার জন্য উদ্যোগ নেয়া হবে। বরিশালের গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফেইক চেকিং ম্যাগাজিমটা আমি তথ্যমন্ত্রী হিসাবে যত দ্রæত সম্ভব প্রতিষ্ঠা করবো। ডাটা ছাড়া কোন তথ্য কেবলই অভিমত। কোন অভিমত কিন্তু কোন সংবাদ না। যে সংবাদের মধ্যে সত্য নাই, সেই সংবাদ কিন্তু ভুল তথ্য। এজন্য সারা পৃথিবীতে ফ্যাক চেকিং ম্যাকাজিমটা আছে। দেশে ভাল সাংবাদিকের সংখ্যাই বেশি। যারা ভুল তথ্য, মিথ্যা তথ্য ও বিকৃত সংবাদ প্রকাশ করে ব্লাকমেইল করে তাদের সংখ্যা খুবই কম। তিনি আরো বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তথ্যমন্ত্রী বলেন, সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিনমাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋন নিতে হয়েছে। কারন সরকার যে ঘাটতি সহ আমরা পেয়েছি এই ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয়না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানান ভাবে যোগার করতে হয়। সেই কারনে আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি।
তথ্যমন্ত্রী বলেন, সমাজতো ভেঙ্গে গিয়েছে, কোথাও কোন সামাজিক শৃংখলা নাই। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র নানান রকম বিষাক্ত পরিবেশ সেখানে হয়ে আছে। নির্বাচনের পরপর এই মুহুর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষন থাকবেনা। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাড়াবে এবং কোন ভুল করলে কেউ আমাদের ছাড়বেনা। এখনকার যুগে কোন ভুল ছড়িয়ে পড়তে সময় লাগেনা। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে। এখনকার যুগ তাই।
উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন।


