গৌরনদী
আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন,আমাদের সচেতনতার কিছুটা ঘাটতির কারণে অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে।এজন্য জন্য আমাদেরকে অতিরিক্ত সচেতন হওয়া দরকার।
সোমবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিতহাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের লেখনি ওসংবাদ উপস্থাপনার মাধ্যমে পাঠক,দর্শক;- শ্রোতাও দেশবাসীকে মরণঘাতী এ রোগটি সম্পর্কে সচেতন করবেন।
একটা দায়িত্বশীল সরকার হিসেবে আমাদেরকে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বরয়েছে। ফলেতাদের সুরক্ষায় আমাদের সরকার যথাযথভাবে দায়িত্বপালন করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল এরসভাপতিত্বে অনুষ্ঠিত ওই টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালজেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন,বরিশাল জেলা পুলিশ সুপারএ জেড এম মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলাসিভিল সার্জনআমাদের ডাঃ মঞ্জুরএ এলাহী,পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ আবুল কালাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মনিরুল আলম, বরিশাল বিভাগীয় নিউটেশন অফিসার ডাঃ শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব।
বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এমন এক সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যখন আমাদের ক্ষমতা গ্রহণ করার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ফলে গোটা বিশ্ব এখন এক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে। আমাদের দেশকে জ্বালানি আমদানি করে চলতে হয়। জ্বালানির উপর নির্ভর করে চলে দেশের বিদ্যুৎ উৎপাদন। দেশের কলকারখানাসহ অর্থনীতির চাকাকেসচল রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে হয়।
আমাদের দেশে মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকারতা উত্তোলন করার কাজে কোন কর্মসূচি না নিয়ে নিজেদের স্বার্থে নীতি তৈরি করেছিল। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূরপ্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট।এ সংকটের জন্য প্রধান অপরাধী বিগত স্বৈরাচারী সরকার। আমাদেরকে আমদানি নির্ভর করতে গিয়ে তারা রাষ্ট্রের অনেক বাড়তি টাকা খরচ করেছে।যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি সে কারণে এ এখাতে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রাখরচ করতে হয়।


