Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বেদে সর্দার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার

    | ১৭:৫৬, মে ০৬ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীর বেঁদে পল্লির একাংশের সর্দার স্বপন হাওলাদারকে (৫০) ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকীচর এলাকায় এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় টরকীচর জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বেদে পল্লীর একাংশের সর্দার মাদক স¤্রাট স্বপন হাওলাদার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আটকের পর স্বপনের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ ঘটনায় থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় আদালতে প্রেরন করে।
    অপরদিকে বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাসেম মীরের ছেলে রিপন মীরকে ছয়গ্রামের মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে ১৩৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৭০টাকা ও একটি মটরসাইকেলসহ তাকে বুধবার বিকেলে গ্রেফতার করেন বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। এঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top