Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার-২

    | ১৪:০১, এপ্রিল ১৩ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন প্রতিরোধে সারাদেশের ন্যায় বরিশালেও দুরপাল্লা রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জরুরী কাজে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করা থ্রী হুইলার থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় সোমবার দুপুরে তরুন দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

    পুলিশ জানান, লকডাউনের শুরু থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বসে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মদদে প্রকাশ্যে থ্রী-হুইলার থেকে চাঁদাবাজি করে আসছিলো স্থানীয় কতিপয় তরুন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন একদল পুলিশ নিয়ে গৌরনদীর ভূরঘাটা বাসষ্টান্ডে অভিযান চালায়। এ সময় প্রকাশ্যে থ্রী-হুইলার থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে পুলিশ স্থানীয় রাকিব বেপারী (২০) ও তুষার হাওলাদার (২২) নামে দুই যুবকে আটক করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, রোববার চাঁদাবাজির খবর পেয়ে নিষেধ করা হলেও পুলিশের নির্দেশ অমান্য করে চাঁদাবাজরা প্রতিটি থ্রী-হুইলার থেকে জোরপূর্বক একশ’ টাকা করে চাঁদা করে আসছিল। চাঁদাবাজ যে ই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top