Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার

    | ০৮:১৭, এপ্রিল ১১ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে (১৭) শুক্রবার সন্ধ্যায় অপহরন করে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় শুক্রবার রাতে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে গৌরনদী থানায় একটি অপহরন মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার দিবাগত রাত আড়াইটায় গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।
    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে (১৭) শুক্রবার সন্ধ্যায় বার্থী এলাকা থেকে গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের সোহরাব হাওলাদারের বখাটে পুত্র সাকিল হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপহরন করে নিয়ে যায়। ওই দিন রাতে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি অপহরন মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাত আড়াইটায় উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী সাকিলকে গ্রেপ্তার করেছে। শনিবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষা ও গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরণ করেছে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top