Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় দুই- গৌরনদীতে এক অপহরণকারী গ্রেফতার, দুই ছাত্রী উদ্ধার

    | ১৫:৩৫, এপ্রিল ০৫ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া থানায় পৃথকভাবে দায়ের করা দুই অপহরন মামলার এজাহারভূক্ত দুই আসামি গ্রেপ্তার ও অপহৃত দুই স্কুল ছাত্রীকে শনিবার গভীর রাতে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এদিকে গৌরনদী থানা পুলিশ এক অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। অপহরনকারীদের আদালতে ও অপহৃতা দুই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানেরা হয়েছে।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের সহিদ মৃধা ও তার স্ত্রী বিলকিস বেগমকে খাবার পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দম্পত্তিকে অচেতন করে নবম শ্রেণির ছাত্রীকে (১৪) ২৯ মার্চ রাতে অপহরণ করে পাশ্ববর্তি গৌরনদী উপজেলার মাগুড়া গ্রামের হারুন সিকদারের ছেলে আবির সিকদার (২৬) ও তার সহযোগীরা। এ ঘটনায় ছাত্রীর মা বিলকিস বেগম বাদী হয়ে আবিরসহ তিন জনকে আসামী করে ১ এপ্রিল আগৈলঝাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। শনিবার রাতে ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে পাশ্ববর্তি মাদারীপুর জেলার চরমুগুরিয়া গ্রামের অপহরনকারী আবির সিকদারের এক আত্মীয়র বাড়ি থেকে আবিরকে গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

    আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের কার্তিক সরকারের কলেজ পড়–য়া মেয়েকে (১৬) গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের সুনীল মন্ডলের ছেলে মৃত্যুঞ্জয় মন্ডল (২৫) গত ২৪ মার্চ অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার বাবা বাবা বাদী হয়ে ৩ এপ্রিল আগৈলঝাড়া মামলা দায়ের করে। শনিবার রাতে পুলিশ গৈলা গ্রামে অভিযান চালিেেয় অপহরণকারী মৃত্যুঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার ও অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে। রোববার অপহরনকারীদের আদালতে ও অপহৃতা দুই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানেরা হয়েছে।
    আপরদিকে আট মাস পূর্বে বরিশালের গৌরনদী মডেল থানায় এক স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি শামসুল হককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামসুল হক ওই গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র। গৌরনদী মডেল থানার এসআই মোঃ সহিদুল ইসলাম জানান, শনিবার রাতে কালকিনি উপজেলার বালাইচর গ্রামে অভিযান চালিয়ে শামসুলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top